সৌদিতে চলমান হামলা অবিলম্বে বন্ধের আহ্বান মিশরের

অনলাইন ডেস্ক
সৌদি আরবে চলমান হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক টেলিফোন আলোচনায় এই আহ্বান জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদেলাত্তি এসব হামলার কঠোর সমালোচনা করে বলেছেন-‘এ ধরনের হামলার কোনো যৌক্তিকতা নেই এবং এগুলো সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

সংকট নিরসনে আঞ্চলিক উত্তেজনা হ্রাস করার ওপর বিশেষ জোর দেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে বলা হয়, বর্তমান উত্তেজনার নেতিবাচক প্রভাব মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর ফেলছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি।

এ সময় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্থগিত থাকা কূটনৈতিক আলোচনা অবিলম্বে পুনরায় শুরু করার আহ্বান জানান আবদেলাত্তি।

তিনি উল্লেখ করেন, পারস্পরিক মতপার্থক্য নিরসন এবং মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের অস্থিতিশীলতা এড়াতে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনাই একমাত্র কার্যকর পথ।

উল্লেখ্য-চলতি অক্টোবর মাসের শুরুতে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক মারা গেছেন।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights