স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়নের ওপর গুরুত্বারোপ
অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আজ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিতীয় ও তৃতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক)-এর বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রণালয় বিস্তারিতভাবে উপস্থাপন করে।
উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় কমিটির সদস্যগণ অংশগ্রহণ করে মন্ত্রণালয়কে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং পরবর্তী বৈঠকে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে কমিটি সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি , সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. সফিকুর রহমান (কিরণ), মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন ও মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন।
বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
