হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহারের নির্দেশ

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের জেলা প্রশাসককে (ডিসিকে) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসক, হবিগঞ্জকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ অবস্থায় উল্লিখিত জেলা প্রশাসক, হবিগঞ্জকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights