হলে ফিরলেন আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি শেষে হলে ফিরেছেন আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের অবস্থান কর্মসূচি শেষ হয়।

তারা বলেন, যখন কারো রক্তে দাগ লাগানো হয়, তখন কেউ ঘরে বসে থাকতে পারে না। বক্তব্য প্রত্যাহার না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন ঢাবি শিক্ষার্থীরা। এ সময় তারা ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা চাকরি পাবে না কি রাজাকের নাতি-নাতনিরা চাকরি পাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights