হামলার শিকার হওয়া সেই বাটলারে আবার ক্যাম্পেইন করবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে নির্বাচনী প্রচারণায় গিয়ে বন্দুক হামলার শিকার হন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সে সময় তার কানে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান।

সেই শহরে আবারও নির্বাচনী ক্যাম্পেইন করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন।

তিনি বলেন, “একটি বড় ও সুন্দর ক্যাম্পেইনের জন্য পেনসিলভেনিয়ার বাটলারে আমি ফের আসছি।”
তবে কবে এই ক্যাম্পেইন করা হবে সে ব্যাপারে বিস্তারিত জানাননি ট্রাম্প। এ জন্য সমর্থকদের অপেক্ষায় থাকতে বলেছেন তিনি।

দুই সপ্তাহ আগের ওই হামলায় ট্রাম্প বেঁচে গেলেও একজন নিহত ও দু’জন গুরুতর আহত হন। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হন।

এ ঘটনার পর দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে হত্যাচেষ্টা বলে নিশ্চিত করে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights