হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ উসকে দিলেন হালান্ডের বাবা
অনলাইন ডেস্ক
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ বিদায় নিয়েছে নরওয়ে। এ জয়ের মধ্যে দিয়ে শেষ চারের লড়াইয়ের আর্জেন্টিনার মুখোমুখি হবে টমাস টুকেলের দল। তবে এ ম্যাজের হারের পর রেফারিং নিয়ে মন্তব্য করেছেন আর্লিং হালান্ডের বাবা আলফ-ইঙ্গে হালান্ড।
তিনি দাবি করেন, ইংল্যান্ডের কাছে বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালে পরাজয়ের সময় নরওয়েকে ‘বঞ্চিত’ করা হয়েছে।মায়ামিতে ২-১ ব্যবধানের জয়ে থমাস টুখেলের দল আসলে ‘রেফারির কল্যাণে রক্ষা পেয়েছে’ বলে মন্তব্য করেন তিনি।
ম্যাচের ৫৫ মিনিটে কর্নার থেকে গোল করে এগিয়ে গিয়েছিল নরওয়ে। তবে গোলের আগে বক্সের ভেতরে আর্লিং হলান্ডের সঙ্গে এলিয়ট অ্যান্ডারসনের ধাক্কাধাক্কির ঘটনায় ভিএআর চেক শুরু হয়। রেফারি ক্লেমঁ তুরপিন স্ক্রিনে গিয়ে ঘটনা দেখার পর গোল বাতিলের সিদ্ধান্ত নেন।
হালান্ডের বাবা একসময় ম্যানচেস্টার সিটি ও নরওয়ের হয়ে খেলেছেন। তিনি গ্যালারিতে বসে খেলাটি দেখছিলেন। ম্যাচ শেষে তিনি মন্তব্য করেন, নরওয়ের প্রতি অবিচার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, রেফারির কল্যাণে রক্ষা পেল। আশা করি ইংল্যান্ড এখন বিশ্বকাপ জিতবে। তবে আমার মনে হচ্ছে আজ আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আরেকটি মন্তব্যে তিনি লেখেন, সাবাশ বেলিংহাম এবং রেফারি।
এদিকে ম্যাচে প্রথমার্ধে বেলিংহামের সমতায় আনা গোলটি নিয়ে আপত্তি জানিয়েছেন নরওয়ের কোচ স্তলে সুরবাকেন।তিনি দাবি করেন, বেলিংহামের গোলটি করার ঠিক আগ মুহূর্তে বলটি মাঠের ওপর থাকা একটি ক্যামেরা ক্যাবলে আঘাত করেছিল।
তবে ম্যাচ চলাকালীন ফিফা সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিকে জানিয়েছে, বলটি মাথার ওপর দিয়ে যাওয়া তারে (ওভারহেড ওয়্যার) লেগেছে। তবে বলের গতিপথ পরিবর্তিত হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ২০০২ সালের পর এই হ্যারি কেইনরা সেমিফাইনালে আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলবে।
