হুতিদের লক্ষ্য করে ৮৫৪টি হামলার দাবি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর

অনলাইন ডেস্ক
ইয়েমেনের সরকারি সশস্ত্র বাহিনী দাবি করেছে, গত কয়েক ঘণ্টায় তারা দেশটির হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ৮৫৪টিরও বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় ১৯৩ জন হুতি যোদ্ধা হতাহত হয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি এই তথ্য জানান।

মুখপাত্র আরও জানান, আল-জাওফ ও মারিব ফ্রন্টে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর সম্মুখ লড়াই অব্যাহত রয়েছে। পাশাপাশি তাইজ এবং দক্ষিণ ইয়েমেনে হুতিদের সাম্প্রতিক হামলারও কঠোর পাল্টা জবাব দেওয়া হচ্ছে।

অন্যদিকে, চলমান ও ক্রমবর্ধমান বিমান হামলার প্রসঙ্গে আল-নুজাইলি উল্লেখ করেন, সৌদি-সমর্থিত সামরিক জোট হোদেইদাহ বন্দর এবং রাজধানী সানায় অবস্থিত হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights