হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অব্যাহতিপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধুলজুরী গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে হোসেনপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামকে (রফিক) দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
আরও জানা যায়, বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সেই সঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের তার (রফিকুল) সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
