২৬৩টি যানবাহনে আগুন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত : ফায়ার সার্ভিস

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন ও স্থাপনায় ২৬৭টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স । এতে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার শুক্রবার এক ক্ষুদে বার্তায় বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত অগ্নিকাণ্ডে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন লাগানোর খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ও ১০ জন কর্মী কাজ করে।
তিনি আরও বলেন, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে, ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৬টি অন্যান্য গাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights