২৯ দিন পর উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুর প্রতিনিধি

দীর্ঘ ২৯ দিন পর দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট এবং ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট চালু রয়েছে। বর্তমান প্রথম ইউনিট থেকে প্রায় ৫০ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিট থেকে ২০০-২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

তিনি জানান, ৩য় ইউনিটটি আবার সচল করা সম্ভব হয়েছে। আশা করছি এটি থেকে নিয়মিতভাবে আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে। বুধবার তৃতীয় ইউনিট থেকে ২০০-২৫০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হয়েছে।

জানা যায়, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত ২৫মে বন্ধ হয়ে যায়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে দীর্ঘ সময় বন্ধ ছিল ইউনিটটি। ২০১৭সালে স্থাপিত এই ইউনিটটি প্রায় আট বছর সচল থাকার পর একাধিকবার যান্ত্রিক জটিলতায় উৎপাদন ব্যাহত হয়।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে। ১ মে মেরামত কাজ শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে দ্বিতীয় ইউনিটটি (১২৫ মেগাওয়াট) ২০২০সাল থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights