২ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ (শুক্রবার) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্তও নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিউবোর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণের কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করার জন্য শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত শেখঘাট উপকেন্দ্রের অধীনস্থ সব ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সময় বিদ্যুৎবিহীন থাকবে: জল্লারপাড়, কীন ব্রিজ, নবাব রোড, লালাদীঘির পাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউস এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া, সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগরদীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, রামেরদীঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়া পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, নবীন আবাসিক এলাকা ও ভাঙ্গাটিকর।

অন্যদিকে, সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই প্রকল্পের আওতায় ১১ কেভি ফিডারগুলোর জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ, রাইট অব ওয়েতে গাছপালা কর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের জন্য শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বালুচর ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বালুচর ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো: বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশপাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে শাটডাউনের সময় লাইন চালু থাকলেও সেটি বন্ধ হিসেবে গণ্য করা হবে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights