কুড়িগ্রামে গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার ২

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক অভিযানে মাদকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে পোগন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসনাবাদ ইউয়িনের শরিফের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি সদরের উত্তর কুমরপুর এলাকার মাহালম। তাকে ২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

অপর অভিযানে পুলিশ নাগেশ্বরীর রামখানা ইউনিয়নের আজমাতা মৌজার ক্যাম্পেরহাট এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে। তিনি ভূরুঙ্গামারী জয়মনিরহাট ছোটখাটামারী এলাকার মাদক কারবারি শাহিনুর রহমান (৩৬)। ৬ গ্রাম হেরোইনসহ হাতেনাতে তাকে গ্রেফতার করে নাগেশ্বরী পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights