গরু চুরির সময় তিনজন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের ছোনগাছায় গরু চুরির সময় তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার সকালে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর বালিঘুগরী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক চোর চক্রের সদস্যরা হলেন সিরাজগঞ্জ সদর থানার নলিচাপাড়া এলাকার সাইদুলের স্ত্রী সীমা বেগম (৩৫), একই এলাকার মৃত রুবেলের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মিরপুর রেলওয়ে কলোনী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. রাব্বি (২৩)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সিরাজুল ইসলাম জানান, সীমা বেগম নামে এক নারী চোরকে দিয়ে মাঠ থেকে গরু তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ওই নারীসহ আরো দুইজনকে আটক করে স্থানীয়রা। পরে থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসে। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights