শেরপুরে ডাকাত চক্রের প্রধান মস্কো আটক

শেরপুর প্রতিনিধি
শেরপুরে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মস্কো ওরফে চোরা মস্কোকে ধরে পুলিশের কাছে দিয়েছে স্থানীয় জনতা। এসময় চুরি করে নিয়ে আসা একটি গরু উদ্ধার করা হয়।

রবিবার ভোর রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া উত্তর পাড়া থেকে একটি গরুসহ মস্কোকে আটক করে স্থানীয়রা।

মস্কো (৫৯) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত শহর মিয়ার ছেলে। এলাকায় প্রখ্যাত এই চোর ‘মস্কো বাহিনী’ নামে একটি দুর্ধর্ষ বাহিনী রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে মস্কোকে আটক করে এবং চুরির গরুটিও জব্দ করে থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights