তাইওয়ান ইস্যুতে উস্কানি থেকে বিরত থাকার আহ্বান বাংলাদেশের

অনলাইন ডেস্ক

তাইওয়ান ইস্যুতে যেকোনও অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ তাইওয়ানের সাম্প্রতিক নির্বাচনকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশ ‘এক চীন’ নীতির প্রতি তার দৃঢ় আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে যেকোনও অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার এবং জাতিসংঘের সনদের আওতায় এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার আহ্বান জানায়।”
উল্লেখ্য, সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights