শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে নতুন কেনা প্রাইভেট নিয়ে বেরিয়ে দুর্ঘটনায় মালিক মাফিজ মন্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাফিজ মন্ডল (৬৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের গোলাম মওলার ছেলে। এঘটনায় চালক রুবেল মিয়া আহত হয়েছেন।

নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান, মাফিজ মন্ডল তিনদিন আগে ঢাকার শোরুম থেকে নতুন প্রাইভেটকার কিনেন। গাড়ি কেনার লেনদেন ও কিছু কাজ বাকি ছিল। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে নতুন কেনা প্রাইভেটকার নিয়ে প্রাইভেটকারের বাকি কাজ সম্পন্ন করতে বাড়ি থেকে রওনা দেন। বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উঠার আগে সড়কের বাঁকা পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয়রা এসে মাফিজ মন্ডলকে মৃত অবস্থায় ও চালক রুবেলকে উদ্ধার করে। চালক রুবেলকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। মাওনা ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু শেখ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights