বীরগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞানমেলা

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন স্টলে বিভিন্ন বয়সের ভিড় লক্ষণীয়। এবারে মেলায় মোট ২২টি স্টল অংশগ্রহণ করে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন বীরগঞ্জর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী। আলোচনা সভা শেষে উপস্থিত তিনি অতিথিদের সাথে নিয়ে মেলায় বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আকতার বৃষ্টি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights