নিখোঁজের ৩ দিন পর অটোভ্যান চালকের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

নিখোঁজের ৩দিন পর দিনাজপুরের ঘোড়াঘাটে ফরহাদ হোসেন (৩৫) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করছে পুলিশ। পুলিশের ধারণা- তাকে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের কাজী সোহেলের জমির ড্রেন থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফরহাদ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গনেশপুর বালিঘাটা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক।

পুলিশ জানায়, গত রবিবার বিকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সেইদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সোমবার নিহতের ভাই ইউপি সদস্য শাহাজাহান আলী জয়পুরহাটের পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে জাতীয় জরুরী সেবার ৯৯৯ এর মাধ্যমে ঘোড়াঘাট থানায় খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নেয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের ভাই লাশ শনাক্ত করেছেন। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে কিভাবে মৃত্যু হয়েছে তার প্রকৃতি কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights