পটুয়াখালী জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক রুবেল, সদস্য সচিব রাকিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক রুবেল সিকদার এবং আবুল হাসান রাকিবকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আল মামুন সাংগঠনিক ক্ষমতাবলে এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খাঁনের সুপারিশে এই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়।

আজ বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ জুলাই জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খাঁনের উপস্থিতিতে পটুয়াখালী জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়। যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights