অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

আইসিসি ইভেন্টের ফাইনাল মানেই যেন ভারত এবং অস্ট্রেলিয়ার লড়াই। গত বছরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ক্রিকেট বিশ্বের শক্তিশালী এই দুই দেশ। এবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দেখা হচ্ছে এই দুই দলের।

সবমিলিয়ে ৮৪ দিনের মাথায় ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ক্রিকেটের আরও এক বড় ফাইনালে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকায় মুখোমুখি হবে এই দুই দল। রবিবার দুপুর দুটায় শুরু হবে ম্যাচটি।

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকাতেই ভারতের দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল এই অস্ট্রেলিয়ার হাতেই। আবার সেখানেই একটি ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। প্রতিশোধ নেওয়া বাকি সেটারও। তবে প্রতিশোধের ভাবনা মাথাতেই নেই অধিনায়ক উদয় সাহারানের। তিনি বলেছেন, “আমরা প্রতিশোধ নিয়ে ভাবছি না। বর্তমানে বাঁচছি। অতীত নিয়ে ভাবতে চাই না।”
পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারত যুব বিশ্বকাপেরই সেরা দল। এ বার জিতলে ছয়বার হবে। ২০১৬ থেকে এই বিশ্বকাপে প্রতি বারই ফাইনালে উঠেছে ভারত। দু’বার জিতেছে, দু’বার হেরেছে। এর আগেও ২০১২ এবং ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। সেই দুইবারেই জিতেছিল ভারত।

তবে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলার নয়। সেমিফাইনালে পাকিস্তানকে একাই গুঁড়িয়ে দিয়েছেন টম স্ট্র্যাকার। এ ছাড়া হিউ ওয়েবগেন, হ্যারি ডিক্সন, ক্যালাম ভিডলারের মতো ক্রিকেটারেরা রয়েছেন। নিজেদের দিনে ভারতকে সহজেই মাটিতে নামিয়ে দিতে পারেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights