বগুড়ায় মোবাইলের দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়া শহরের টিএমএসএস মোবাইল মার্কেটে একটি দোকানের শাটার খুলে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। দোকানের মালিকপক্ষের দাবি, দুর্বৃত্তরা ওই দোকান থেকে প্রায় ৭০ পিস নতুন ও ১০০ পিস পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। পাঁচতলার মোবাইল এই মার্কেটের দোতলায় প্লাস মোবাইল কেয়ার নামের দোকানে এ ঘটনা ঘটেছে। মার্কেটের দোতলায় প্রায় ৩০টির মতো বিভিন্ন ব্রান্ড ও ব্যক্তি মালিকানাধীন মোবাইলের দোকান আছে। চুরি যাওয়া মোবাইলের ওই দোকানে প্রবেশ পথের শাটারটি খোলা, এমনকি তালাও নেই। মোবাইল রাখার চারটি দেয়াল র‌্যাক ও সামনে রাখা শোকেজ একদমই ফাঁকা। দোকানের ফ্লরে মোবাইলের বক্স ছড়িয়ে ছিঁটিয়ে আছে।

বগুড়া সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ জানান, রাত সাড়ে ১১টার দিকে মার্কেটের সিকিউরিটি গার্ড রাউন্ড দেওয়ার সময় দোকানটির শাটার খোলা দেখতে পান। খবর পেয়ে দোকান মালিক এসে লুটের ঘটনাটি টের পান ও পুলিশকে জানান। পরে ঘটনারস্থলে গিয়ে দেখা যায় লুট হওয়া দোকানটিতে চারটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো বন্ধ রয়েছে। এছাড়াও মার্কেটে থাকা সবগুলো ক্যামেরাই নষ্ট। প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিকল্পিতভাবে দোকানটি লুট করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights