‘আর পরীক্ষা নিও না’, ধর্মেন্দ্রর এমন পোস্টে উদ্বেগে অনুরাগীরা

অনলাইন ডেস্ক
তাকে শেষবার দেখা গিয়েছিল ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ ছবিতে। বয়স হয়েছে ৮৭। এই বয়সেও দারুণ অভিনয় করে চলেছেন ধর্মেন্দ্র দেওল।

গত বছর থেকেই তার পরিবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রথম, লাইমলাইট কেড়ে নেন বড় ছেলে সানি দেওল। ‘গদর ২’ মুক্তি পেল এবং ব্লকবাস্টার হিট করল সিকুয়্যেল ছবিটি।

দ্বিতীয়, মুক্তি পেল ‘অ্যানিম্যাল’। সেই ছবিতে মাত্র ১৫ মিনিট অভিনয় করে নির্বাক ভিলেনের চরিত্রে দাগ কাটলেন ধর্মেন্দ্র কনিষ্ঠ-পুত্র ববি দেওল।
ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী হেমা মালিনী এবং তার জ্যেষ্ঠকন্যা এষার বিয়ে ভাঙল। ধর্মেন্দ্রকে নিয়ে বিদেশে চিকিৎসা করাতে গেলেন সানি। এত কিছু হয়েছে বিগত কয়েকমাসে।

জীবনে কোনোদিন কোনও হতাশাজনক পোস্ট করতে দেখা যায়নি ধর্মেন্দ্রকে। এবার মাঝরাতে করলেন একটি পোস্ট, যা পড়ে উদ্বেগে পড়েছেন ধর্মেন্দ্রর অনুগামীরা।

‘এক্স’ (সাবেক টুইটার)-এ ধর্মেন্দ্র একটি পোস্টে লিখেছেন, ‘‘যা কিছু অপরাধ আছে, সব ক্ষমা করে দাও ঈশ্বর। ক্রমশ ভেঙে পড়ছি। আর পরীক্ষা নিও না। তোমার দয়াতেই বেঁচে আছি।’’

সেই সঙ্গে পোস্ট করেছেন একটি সাদা-কালো ছবি।

এই পোস্টটি করা মাত্রই ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন তার অনুরাগীরা। প্রত্যেকেই ভীষণ চিন্তায় পড়েছেন। ৮৭ বছর বয়সী ধর্মেন্দ্রর কী শরীরে কোনও যন্ত্রণা, নাকি মনে, তিনি ঠিক আছেন তো, এমন সব মন্তব্য আসতে শুরু করেছে পরপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights