ফেরি থেকে নামতে গিয়ে পদ্মা নদীতে ট্রাক সংগৃহীত ছবি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা এনায়েতপুরি ফেরি থেকে একটি ট্রাক উপরে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। পরে চালক শাহীন শেখ (৩২) সাঁতরে উপরে উঠলে তাকে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী জাহাজকে জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ফেরি থেকে নামতে গিয়ে পদ্মা নদীতে ট্রাক
সংগৃহীত ছবি
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা এনায়েতপুরি ফেরি থেকে একটি ট্রাক উপরে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। পরে চালক শাহীন শেখ (৩২) সাঁতরে উপরে উঠলে তাকে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী জাহাজকে জানানো হয়েছে।