গভীর নলকূপের খুঁটি ভেঙে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারীতে বরেন্দ্রর গভীর নলকূপের খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে আল-আমিন (১৪) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে ভুট্টা ক্ষেত পরিচর্যা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ইসলাম আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগে এলাকার কাদের ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে মায়ের সাথে কাজ করতে যায় আল আমিন। তাপদাহ থাকায় পিপাসার্ত হয়ে পড়লে পানি খেতে পাশের বরেন্দ্রর গভীর নলকুপের কাছে যায়। এ সময় পা পিছলে পড়ে যেতে ধরলে বরেন্দ্রর সিমেন্টের উচু খুটি ধরে পড়ে যাওয়া থেকে রক্ষা পেতে চায়। এ সময় জরাজীর্ণ খুটি তার মাথায় ভেঙ্গে পড়লে গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, বরেন্দ্রর গভীর নলকুপ খুটি গুলো ৮ থেকে ৯ বছরের পুরনো। যত্ন না নেওয়ায় এসব বিপদজনক হয়ে উঠেছে। যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights