সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ নিহত ২

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ দুর্ঘটনায় সংগীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান নিহত হয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights