সখীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে সোহানা আক্তার সুমি (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেতুয়া গ্রামে বাবার বাড়ির বসতঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বাসাইল উপজেলার বার্তা গ্রামের জুয়েল রানার স্ত্রী। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহানার সাথে প্রায় ৬/৭ মাস আগে বাসাইল উপজেলার বার্তা গ্রামের জুয়েল রানার সঙ্গে বিয়ে হয়। স্বাভাবিকভাবেই এই ঈদের মধ্যে সে বাবার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে তার মা ছোট দুই বোনকে গোসল করাতে নিয়ে যায়। এ সময় সোহানা ঘরের মধ্যেই বসা ছিলো। গোসল শেষে তার মা আর বোন ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে সোহানা গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কোন কারণ খোঁজে না পাওয়া গেলেও সখীপুর থানায় এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights