দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টুটুল খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেল চালকসহ এক আরোহী।। সোমবার বিকালে সদর উপজেলার কিরনগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত টুটুল সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের খোকন মণ্ডলের ছেলে। আহতরা হলেন একই উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের তুফান মণ্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের আহাদ আলির ছেলে মিলন হোসেন (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, টুটুল ও তার চাচাতো ভাই মিলন হোসেন চুয়াডাঙ্গা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক টুটুলকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন গণমাধ্যমে বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights