পরিচয় মিলেছে দক্ষিণ আফ্রিকায় নিহত পাঁচ বাংলাদেশির

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি পরিচয় পাওয়া গেছে। তাদের সবার বাড়ি ফেনী জেলায়।

নিহতরা হলেন, ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের ইসমাইল হোসেন (৩০), দাগনভূঞা উপজেলার দক্ষিণ জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুরের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মো. মোস্তফা কামাল (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিসপুর ইউনিয়নের আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাদিম হোসেন (১০)।

স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ফেনী সদর উপজেলার বিরলী গ্রামের আব্বাস বেপারী বাড়ির শরীয়ত উল্লার ছেলে ইসমাইল হোসেনের ভাই মিজানুর রহমান জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার আবদিন থেকে কেপটাউনের ফ্রান্স অ্যাম্বাসির উদ্দেশ্যে যাচ্ছিলেন ইসমাইলসহ সাত জন। পথিমধ্যে বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে একটি চলন্ত লরির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

গুরুতর আহত অবস্থায় আনিসুল হক মিলনসহ আরও একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাংলাদেশি এবং হতাহতদের আত্মীয়-স্বজনের তথ্য মতে, দেশে ফিরতে চাওয়া আনিসুল হক মিলনকেই কেপটাউন এয়ারপোর্টে বিদায় জানাতে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তিনি এখন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাস করা বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights