১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩১ তরুণ-তরুণী
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে কোন ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়া ৩১ জনকে পুলিশের চাকরি দেওয়া হয়েছে।
রবিবার রাতে রাজবাড়ীর পুলিশ লাইন্সের ড্রিল সেডে পুলিশ সুপার মোছা.শামিমা পারভীর পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণার অনুষ্ঠানে এই তথ্য জানান। এতে ২৩ জন ছেলে এবং ৮ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফর কবির চন্দন, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী হুমায়ুন রশিদ, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন বলেন, রাজবাড়ীতে ২০৩৩ জন প্রার্থী কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবদন করেছিলেন। স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে ৩১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে অনেক দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থী রয়েছেন।
