নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি

আজ ৬ ডিসেম্বর, মেহেরপুর মুক্ত দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দফতর।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিল মেহেরপুরের উদ্যোগে শহীদ স্মৃতিতে জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাহমুদা খানমসহ জেলার বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণে অংশ নেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights