যুক্তরাষ্ট্রে নতুন পেশায় জায়েদ খান

অনলাইন প্রতিবেদক
ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান বেশ কয়েক মাস যাবৎ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে সময় কাটানো জায়েদ এবার সেখানেই যুক্ত হলেন নতুন পেশায়। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। ঠিকানার ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে।

মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ নিজেই। তিনি বলেন, বিদেশের মাটিতে ঠিকানায় আপনারা আমাকে দেখতে পারবেন। অনুষ্ঠানটি টকশো ও বিনোদনমূলক হবে। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি ও চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করব। প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে কাজ করতে যাচ্ছি তাই নার্ভাস ফিল করছি। তবে আশা করছি দর্শক গ্রহণ করবে।

জায়েদ আরও বলেন, বিদেশে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। ‘ঠিকানা’ আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে নিউইয়র্কে যান জায়েদ। এরপর আর দেশে ফেরেননি, সেখানেই আছেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights