আতলেতিকোর বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না বার্সা

অনলাইন ডেস্ক
গোড়ালির ইনজুরির কারণে এবার তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন লামিনে ইয়ামাল। ইনজুরিতে থাকায় তাই বার্সার হয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বছরের শেষ ম্যাচটি খেলতে পারছেন না এই ফরোয়ার্ড।

এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে বার্সা। কাতালান ক্লাবটি জানায়, ‘ইয়ামাল গোড়ালির সামনের লিগামেন্টে হালকা চোট (গ্রেড-১) পেয়েছেন। যার ফলে তাকে ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’

এমনিতে লা লিগায় সময়টা ভালো যাচ্ছে না বার্সা। লেগানেসের কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে তারা। ম্যাচের ১৬ মিনিটে গোড়ালিতে চোট অনুভব করেন ইয়ামাল। কিন্তু তারপরও ৭৫ মিনিট পর্যন্ত খেলা চালিয়ে যান তিনি। পরে তার বদলি হিসেবে নামেন গাভি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে তার চেয়ে বেশি অ্যাসিস্ট আছে কেবল দু’জনের।

এদিকে, আগামী শনিবার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ১৮ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। সমান পয়েন্ট থাকলেও এক ম্যাচ কম খেলে দুইয়ে আতলেতিকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights