খেলনা পিস্তল দিয়ে মহাসড়কে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় মো. জাহেদ (২৭) নামের এক যুবককে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহেদ পার্শ্ববর্তী বাঁশবাড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দা।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, কিছুদিন ধরে প্রাইভেটকার নিয়ে মহাসড়কের বিভিন্ন এলাকায় ডাকাতির অভিযোগ পাওয়া যাচ্ছিলো। রবিবার রাতে ৭-৮ জনের একটি ডাকাত দল বাঁশবাড়িয়া এলাকার মহাসড়কের যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
