প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট ছাত্রদলের শোভাযাত্রা ও রক্তদান

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান ও শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রদল। আজ বুধবার জেলা ও মহানগর ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।

বুধবার বেলা আড়াইটার দিকে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে জেলা ও মহানগর ছাত্রদলের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। পরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।

এছাড়া বিকেলে সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে নগরীর লাক্কুতরা ও মালিনীছড়া বাগানের চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights