আশুগঞ্জে ৫ মাদকসেবীকে সাজা ও অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। পুলিশ উপজেলার বন্দর এলাকার বেকার মার্কেটে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করে।

পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের দুলাল সরকার, আলম, ওসমান, গাজী মিয়া ও পশ্চিম সোনারামপুর গ্রামের মোস্তফা। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আশুগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও সেবীসহ সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights