বগুড়ায় যুবদল নেতা গোলজার বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক (নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান) হৃদয় হোসেন গোলজারকে বহিষ্কার করা হয়েছে।

২১ জানুয়ারি রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় হোসেন গোলজারকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights