ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জন হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত এক হাজার ১৫৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ২৫০ জন। এর মধ্যে ৬১ দশমিক চার শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ছয় শতাংশ নারী রয়েছেন। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ১০ জন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights