গোপালগঞ্জে উচ্চ ফলনশীল ‘বিনাসরিষা-১১’ চাষাবাদে মাঠ দিবস অনুষ্ঠিত

গোপালগঞ্জে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষার জাত ‘বিনাসরিষা-১১’-এর সাথে ব্রি সরিষা-১৪ এবং স্থানীয় জাতের সরিষার প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে।

বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার।

অনুষ্ঠানে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজা মোহাম্মদ ইমন, বিনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান, ফার্ম ম্যানেজার আলমগীর কবির, কৃষক মো. নান্টু মোল্লা, মাসুম শরীফসহ অনেকে।

এ মাঠ দিবসে গোপালগঞ্জ সদর উপজেলার ১৫০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights