লক্ষ্মীপুরে বিদেশি মুদ্রাসহ আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অবৈধভাবে মানিলন্ডারিং ব্যবসার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় ১২টি দেশের বিদেশী মুদ্রসহ দুইজনকে আটক করা হয়েছে। দেশীয় টাকায় যা ৪৮ লাখ ৬শ ১০টাকা বলে জানা গেছে।

আটকৃতরা হলেন, স্থানীয় আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও শ্রীশ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ।
জানা যায়, দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে মানিলন্ডারিংয়ের ব্যবসা করে আসছিল আটককৃতরা। এদিন দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এন এস আই এর তথ্যের ভিত্তিতে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় এসব বিদেশী মুদ্রাসহ দুইজনকে আটক করা হয়।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights