নবাবগঞ্জে আগুনে ১১ বাড়ি পুড়ে ছাই, বৃদ্ধের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি ভস্মীভূত হয়েছে। ঘটনায় ঘর থেকে বের হতে না পেরে রইচ উদ্দিন (৭০) নামের অসুস্থ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে ঘটনা ঘটে। আগুনে ১১টি বাড়ির কাপড়-চোপড়, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র ছাড়াও সাতটি গরু পুড়ে মারা যায়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসের চার সদস্য এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ শর্ট সার্কিট। নিহত রইচ উদ্দিন প্যারালাইজড ও অসুস্থ ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights