গ্রিসের উপকূল থেকে আরও ১৩১ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে আরও ১৩১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে একটি মাছ ধরার নৌকা থেকে এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে দেশটির কোস্টগার্ড।

নৌকাটি ক্রিটের দক্ষিণে অবস্থিত ছোট দ্বীপ গাভদোসের প্রায় ১৪ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করছিল। উদ্ধারকৃতদের সবাইকে গাভদোস দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

গত পাঁচদিনে গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে উদ্ধার হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জনে।

লিবিয়া থেকে ক্রিট দ্বীপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ঝুঁকিপূর্ণ এই সমুদ্রপথে অনেক অভিবাসীর মৃত্যু ঘটে। চলতি মাসের শুরুতে ক্রিট উপকূলে একটি নৌকা ডুবে গেলে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ হন এবং মাত্র দুইজন প্রাণে বেঁচে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights