ঈদের দিন ঢামেক থেকে চুরি হওয়া শিশু যাত্রাবাড়ী থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঈদের দিন চুরি হওয়া দুই বছর বয়সি এক শিশুকে মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রবিবার (২২ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল আলম।

তিনি জানান, শনিবার দুপুরে ঢামেক হাসপাতালের ভবন-২ এর তৃতীয় তলার হৃদরোগ বিভাগ থেকে ফোজাইল (২) নামের শিশুটিকে চুরি করা হয়। ফোজাইলের বাবা মাজহারুল ইসলাম ও মা নুসরাত জাহান তাকিয়া। তারা রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জে বসবাস করছেন। ঘটনার পর রাতেই শিশুটির স্বজনদের মোবাইল ফোনে কল দিয়ে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানার পর র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালায়। পরে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights