মোংলায় ৩ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে র‌্যাব-৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার মোংলা উপজেলার দিগরাজ বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টি তৈরীর কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় র‌্যাব-৬ সদর কোম্পানির স্কট কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব-৬ সদর কোম্পানির স্কট কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল জানান, মোংলা উপজেলার দিগরাজ বাজারে বিভিন্ন হোটেল ও মিষ্টি তৈরির কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ভাই ভাই ঘোষ ডেয়ারীকে ৭ হাজার টাকা, আদি ঘোষ ডেয়ারীকে ১০ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২০হাজার টাকা করে ৩টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পঁচা বাঁশি মিষ্টি এবং মিষ্টি তৈরির মালামাল ধংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights