গাইবান্ধায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে আটক ৮

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়িতে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে আটজন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।

এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাতলামারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার তালুক রিফায়েতপুর এলাকার গোলাম মওলার ছেলে মাহবুব রহমান (১৯), ফুলমিয়ার ছেলে রোকন মিয়া (২৩), মাজেদ বেপারির ছেলে মূসা আলী (২২), সদর উপজেলার শিমুলতারি এলাকার নজরুল হকের ছেলে ইমরান মিয়া (২০), আরিফুর ইসলামের গোলাম রব্বানী (২৩), শেখ ফরিদের ছেলে শেখ রিফাত ফাওমি রাফি (১৯), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেডিকেল মোড় এলাকার সবুর মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (২০) ও ঠাকুরগাঁও’র বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর রুহিমারি এলাকার ফজলুর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে ইকবাল (২১)।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, মধ্যরাতে উপজেলার কাতলামারীর ইয়াদআলী নদীর ঘাট এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় স্থানীয়রা ওই আট যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ওই যুবকরা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। পরে দুপুরে জিডি মূলে কাবি আইনে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights