কেন বিচ্ছেদ হয়েছিল রণবীর-ক্যাটরিনার?

অনলাইন ডেস্ক

বলিউডে দীর্ঘ দিন চর্চায় ছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেম। যদিও সেই সম্পর্ক তিক্ত হয়ে এক সময় ভেঙে যায়। রণবীর বিয়ে করেছেন অভিনেত্রী আলিয়া ভাটকে। কন্যা রাহাকে নিয়ে সুখী দাম্পত্যজীবন তাদের। অন্যদিকে, ক্যাটরিনা এখন ভিকি কৌশলের স্ত্রী।

তবে রণবীরের মা অভিনেত্রী নীতু কাপুরের একটি ধোঁয়াশাপূর্ণ পোস্ট ঘিরে আবার ক্যাটরিনা-রণবীরের পুরনো সম্পর্ক নিয়ে কথা শুরু হয়েছে। তার কথার পাল্টা জবাব দিয়েছেন ক্যাটরিনার মা-ও। ছেলেমেয়ের অতীত সম্পর্ক নিয়ে বাগযুদ্ধ পৌঁছেছিল চরমে। পরোক্ষভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরকে তীর ছুড়ছিলেন ক্যাটরিনার মা সুজান টারকোট এবং রণবীরের মা নীতু কাপুর। সম্প্রতি সেই লড়াইয়ে দাঁড়ি টানলেন সুজান। নিজের ভাইরাল পোস্টের উপর একটি নতুন বিবৃতি যোগ করে লিখলেন, “কারও উদ্দেশে কিছু বলিনি।”

কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা অবশ্য তাদের সম্পর্কের ভাঙন নিয়ে কিছু কথা বলেছিলেন। জানিয়েছিলেন, যা-ই হয়ে থাকুক, পরস্পরকে এখনও সম্মান করেন তারা এবং এটি বদলাবে না।
জানা গেছে, দুই তারকার অহংবোধে আঘাত লেগেছিল। অশান্তি, মনোমালিন্য নিত্যসঙ্গী ছিল। ক্যাটরিনা অকপটে জানান, তার বোনকেও এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তার মতে, যেহেতু তিনি তারকা, তার জীবনের অনেকটাই প্রকাশ্যে থাকে, তাই ‘ইগো’ বা অহমিকা অনেক বেশি ক্ষতবিক্ষত হয়। ভাবমূর্তি নষ্ট হয়।

অভিনত্রীর কথায়, “আমি অনুভব করেছি, আমার জীবনটা খোলা পাতার মতো হওয়ায় বেশি ক্ষতবিক্ষত হয়েছি। কিন্তু দিনের শেষে আমরা দু’জনেই সমান যন্ত্রণা পেয়েছি।”

কীভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পান ক্যাটরিনা? অভিনেত্রীর কথায়, “আমি বই পড়ার মধ্যে শান্তি খুঁজে পাই। তাতেই ডুবে ছিলাম।” এছাড়াও, বন্ধুদের পাশে পেয়েছিলেন ক্যাটরিনা। রণবীরের সঙ্গে বিচ্ছেদে কোনও আক্ষেপ নেই বলেই জানান তিনি। ক্যাটরিনার দাবি, অভিজ্ঞতা তাকে পরিণত করেছে। অতীত থেকে অনেক কিছু শিখেছেন।

ক্যাটরিনা এখন ব্যস্ত ‘টাইগার ৩’ ছবির কাজে। এই ছবিতে তিনি সালমান খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন বহু বছর পরে। অন্যদিকে, তার প্রাক্তন রণবীরের হাতেও অনেক কাজ। ‘ব্রহ্মাস্ত্র ২’-তে অভিনয় করবেন তিনি। ‘অ্যানিম্যাল’ ছবিতে রাশমিকা মন্দানার সঙ্গেও আছেন ঋষিপুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights