পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী ভ্রমণের নতুন রেকর্ড গড়ল নাসা

অনলাইন ডেস্ক
মহাকাশ অভিযানে নতুন ইতিহাস তৈরি করেছে নাসার আর্টেমিস–২ মিশন। এই মিশনে থাকা চার নভোচারী পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী ভ্রমণের নতুন রেকর্ড গড়েছেন।

সোমবার গ্রিনিচ সময় ১৫:৫৮ মিনিটে মহাকাশযানটি পৃথিবী থেকে ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল, অর্থাৎ প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এর মধ্য দিয়ে ১৯৭০ সালের এপ্রিল মাসে অ্যাপোলো-১৩ মিশনের গড়া আগের রেকর্ড ভেঙে যায়। এতদিন সেটিই ছিল পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড।

আর্টেমিস–২ বর্তমানে চাঁদের দূর পাশ ঘুরে ভ্রমণ করছে। মিশনটি পৃথিবী থেকে আরও প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল দূরত্বে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এটিই হবে এই অভিযানের সর্বোচ্চ দূরত্ব।

বিবিসির খবরে বলা হয়েছে, রেকর্ড দূরত্ব অতিক্রম করার মুহূর্তে মিশন কন্ট্রোল সেন্টারে উত্তেজনাপূর্ণ পরিবেশ ছিল। বড় পর্দায় অ্যাপোলো–১৩ এর পুরোনো রেকর্ড দেখানো হচ্ছিল। কত মাইল বাকি, তা গুনে গুনে দেখা হচ্ছিল। শেষ পর্যন্ত মহাকাশযানটি সেই সীমা অতিক্রম করলে পুরো দল নতুন মাইলফলক অর্জনের সাক্ষী হয়।

তবে এই সাফল্যের মধ্যেও বিজ্ঞানী ও প্রকৌশলীদের নজর এখন সামনের গুরুত্বপূর্ণ সময়ের দিকে। কারণ নভোচারীরা আরও গভীর মহাকাশে প্রবেশ করছেন এবং প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights