২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯১৭
অনলাইন ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
