সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করলো রাবি হল প্রশাসন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ডেপুটি রেজিস্ট্রার মনির হোসেন নগরের মতিহার থানায় এ মামলা করেন।

এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, ‘অজ্ঞাতনামাদের নামে মামলা হয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজীউর বলেন, তদন্তে সম্পৃক্ততা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হামলাকারীদের পরিচয় সনাক্ত হওয়ার পরও মামলায় আসামিদের নাম উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

রাবি সাংবাদিক সমিতির সেক্রেটারি মাহবুব বলেন, ভিডিও ফুটেজে স্পষ্টভাবে হামলাকারীদের দেখা গেছে।
তবুও অজ্ঞানামা মামলা করে প্রশাসন কি বুঝতে চায় আমরা সেটা অবগত নই।

রাবি প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম ধ্রুব বলেন, হামলাকারীদের পরিচয় পরিষ্কার। সবার কাছে হামলার ফুটেজ আছে। সারা দেশের মানুষ তা দেখেছে। গণমাধ্যমেও তাদের নাম-পরিচয় এসেছে। অবিলম্বে হামলাকারীদের নাম মামলায় এজহাভুক্ত করে তাদের গ্রেফতার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights