বুড়িচংয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, বিআরডিবি কর্মকর্তা মো. রাসেল সরোয়ার, বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সহসভাপতি আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিরাজ কুমার ভট্টাচার্য এবং উপজেলা প্রেসক্লাব-৪০৮-এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন শম্ভু রঞ্জন চৌধুরী, দিলীপ কুমার ভৌমিক, চেনু ঘোষ, অ্যাডভোকেট কিঙ্কর দেবনাথ, রতন শীলসহ অনেকে।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
