কুড়িগ্রাম সীমান্তে পিস্তল-গুলিসহ মাদক উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: ০৯.১০.২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩, রংপুর।

এসআরবি-১৩-এর সদর কোম্পানি, রংপুর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মোস্তাফিজুর রহমানের বাড়ির পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এসআরবি-১৩, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights